News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Theft : একই রাতে পাঁচটি বাড়িতে চুরি, তেলিয়ামুড়া থানার ভূমিকায় ক্ষোভ
Image

Theft : একই রাতে পাঁচটি বাড়িতে চুরি, তেলিয়ামুড়া থানার ভূমিকায় ক্ষোভ

তেলিয়ামুড়া, ১১ ফেব্রুয়ারি : রাতের অন্ধকারে একই এলাকায় পাঁচটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চোরের দল চুরি করে নিয়ে গেছে ছাগল, পাঠা সহ রাবার শিট। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মানিক দেববর্মা এবং দক্ষিণ গকুল নগর এ ডি সি ভিলেজ এলাকায় বৃহস্পতিবার রাতে। তেলিয়ামুড়া থানার পুলিশের টহলদারি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।


প্রসঙ্গত, তেলিয়ামুড়া থানাধীন মানিক দেববর্মা এবং দক্ষিণ গকুল নগর এ ডি সি ভিলেজে উপজাতি অংশের বসবাস। ওই এলাকার বেশিরভাগ মানুষ কৃষিকাজ সহ গবাদি পশু প্রতিপালনের মধ্য দিয়ে জীবন-জীবিকা নির্বাহ করে থাকেন। বিশেষ করে গবাদি পশু প্রতিপালনের পর সেগুলি বিক্রি করে চিকিৎসার খরচ কিংবা ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালিয়ে থাকেন। বৃহস্পতিবার রাতে এই দুটি এ ডি সি ভিলেজে বসবাসকারী পাঁচটি পরিবারে পনেরটি ছাগল এবং পাঁঠা চুরি করে নিয়ে যায় চোরের দল।


এদিনই অন্য একটি বাড়িতে রাবার শিট চুরি হওয়ার ঘটনা ঘটেছে। চুরি যাওয়া ছাগল ও পাঁঠা সহ রাবার শিট এর মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা বলে দাবি উঠেছে। ওই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ থানায় অভিযোগ দায়ের করেনি। এদিকে, তেলিয়ামুড়া থানার পুলিশের নৈশকালীন টহলদারি নিয়ে জনমনে হতাশার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে চলেছে।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top