News Flash

  • Home
  • বাণিজ্য
  • Nirmala Sitharaman: আগামী ২৫ বছর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে : নির্মলা সীতারামন
Image

Nirmala Sitharaman: আগামী ২৫ বছর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে : নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২৫ বছর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে, রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় বাজেট নিয়ে শুক্রবার রাজ্যসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেছেন, “আগামী ২৫ বছর ভারতের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এতে অবাক হওয়ার কিছু নেই যে আমরা এই সময়কালকে অমৃত কাল বলছি। যদি আমাদের ১০০-তে ভারতের জন্য কোনও দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে আমরা প্রথম ৭০ বছরের মতো একইভাবে ক্ষতিগ্রস্থ হব। কংগ্রেসের সঙ্গে থাকা যে ৬৫ বছর একটি পরিবারকে সমর্থন, গড়ে তোলা এবং উপকার করা ছাড়া আর কোনও দৃষ্টিভঙ্গিই ছিল না।”

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, বাজেট অর্থনীতিতে স্থিতিশীলতা আনবে এবং ভারতের জন্য ১০০-তে একটি দৃষ্টিভঙ্গি আনবে। ড্রোন সম্পর্কে নির্মলা বলেছেন, “ভারতীয় কৃষির উন্নতি ও আধুনিকীকরণের জন্য একটি যন্ত্র হিসেবে অথবা অত্যন্ত কার্যকরী হাতিয়ার হিসেবে ড্রোন আনা হয়েছে।” পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, ৭-৮ বছর আগে জিডিপি ছিল ১.১ লক্ষ কোটি টাকা। এখন তা ২.৩২ লক্ষ কোটি টাকা। ২০১৩-১৪ সালে রফতানি ছিল ২.৮৫ লক্ষ কোটি টাকা, বর্তমানে তা ৪.৭ লক্ষ কোটি টাকা। ২০১৩-১৪ সালে বৈদেশিক মুদ্রা ছিল ২৭৫ বিলিয়ন মার্কিন ডলার, এখন তা ৬৩০ বিলিয়ন মার্কিন ডলার।”

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top