News Flash

  • Home
  • প্রধান খবর
  • আত্মনির্ভর ভারতের সবচেয়ে বড় শক্তি কৃষি এবং ক্ষুদ্র শিল্প : প্রধানমন্ত্রী
Image

আত্মনির্ভর ভারতের সবচেয়ে বড় শক্তি কৃষি এবং ক্ষুদ্র শিল্প : প্রধানমন্ত্রী

কাশগঞ্জ, ১১ ফেব্রুয়ারি (হি.স.): আত্মনির্ভর ভারতের সবচেয়ে বড় শক্তি হল কৃষি ও ক্ষুদ্র শিল্প। কোভিড-পরিস্থিতিতে ডাবল ইঞ্জিনের সরকার কৃষি ও ক্ষুদ্র শিল্পের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে। শুক্রবার উত্তর প্রদেশের কাশগঞ্জের নির্বাচনী জনসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী উত্তর প্রদেশের জনগণের কাছে আহ্বান জানিয়েছেন, বিজেপিকে দেওয়া আপনাদের প্রতিটি ভোট উত্তর প্রদেশের ছবি বদলে দেবে। বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, পরিবারবাদীরা কখনও দরিদ্রদের নিয়ে চিন্তা করেনি। দরিদ্রদের জীবন সহজ হোক, তা তাঁরা আগেও চায়নি, এখনও চায় না। এরা সর্বাত্মক চেষ্টা করছিল যাতে করোনার ভ্যাকসিন দরিদ্র পরিবারকে না দেওয়া হয়। কিন্তু গরিবের সরকার তাঁদের সেই প্রচেষ্টা সফল হতে দেয়নি।

বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে মোদী বলেছেন, “এরা স্বাস্থ্যসেবার নামেও কেলেঙ্কারি করত। কিন্তু যোগীজির সরকার হাসপাতাল ও মেডিকেল কলেজের জাল বিছিয়ে দিয়েছে। যোগীজির সরকারের অধীনে যা ঘটছে তা ভারতে কখনও ঘটেনি।” মোদীর সংযোজন, “এখন আপনাদের এমন একজন মুখ্যমন্ত্রী আছেন যাঁর বিরুদ্ধে বিরোধীরাও কখনও দুর্নীতির অভিযোগ তোলেনি। এর আগে এখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে তা উত্তর প্রদেশের জনগণ ভালো করেই জানেন। যোগীজি উত্তর প্রদেশে যে নিরাপত্তার পরিবেশ দিয়েছেন তা সমৃদ্ধির নতুন দরজা খুলে দিয়েছে। সমাজের প্রতিটি স্তরকে কঠোর পরিশ্রম করতে হবে, উন্নতি করতে হবে, এর জন্য যে পরিবেশ প্রয়োজন, যোগীজির সরকার সেই পরিবেশ দিয়েছে।”

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top