News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Remembrance meeting : ধর্মনগরে প্রয়াত রমেন্দ্র চন্দ্র দেবনাথের স্মরণ সভা
Image

Remembrance meeting : ধর্মনগরে প্রয়াত রমেন্দ্র চন্দ্র দেবনাথের স্মরণ সভা

ধর্মনগর, ৯ ফেব্রুয়ারী৷৷ বুধবার অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিধায়ক রমেন্দ্র চন্দ্র দেবনাথের স্মরণ সভা অনুষ্ঠিত হলো ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবর্ষ বার্ষিকী ভবনে৷ প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্প মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের পর শোক প্রস্তাব আনেন সিপিআইএম ধর্মনগর মহকুমা সম্পাদক অভিজিৎ দে৷]


সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলের নেতা তথা সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার৷ এছাড়াও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য তপন চক্রবর্তী, রাজ্য সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য মানিক দে, প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক রতন ভৌমিক প্রমুখ৷ বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে কানায় কানায় পূর্ণ জনগণের সামনে প্রথমে জাতীয় সংগীত সমবেত কণ্ঠে গীত হয়৷


বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, রমেন্দ্র চন্দ্র দেবনাথের বিধানসভা পরিচালনার দক্ষতা নজির সৃষ্টি করেছে৷ বিরোধী দলের সদস্যদেরকে তিনি মান্যতা দিয়ে বিধানসভায় তাদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দিতেন৷ বিধানসভায় আজকে সেই পরিবেশ নেই৷ বিরোধী দলের সদস্যরা মুখ খুলতে পারছেন না৷ সংবিধানকে মান্যতা দেওয়া হচ্ছে না৷ গণতন্ত্র ধবংস৷ তিনি আরো বলেন, রাজ্যে বেকারের সংখ্যা বাড়ছে৷ কর্মসংস্থানের সুযোগ নেই৷ এ অবস্থায় রমেন্দ্র চন্দ্র দেবনাথের মত নেতার চলে যাওয়া অত্যন্ত দুঃখের৷ এসময় তাঁর বড় প্রয়োজন ছিল৷


তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে ত্বরান্বিত করতে মানুষকে রুখে দাঁড়ানোর জন্য বার্তা নিয়ে যেতে হবে সকলের কাছে৷ যা রমেন্দ্র বাবু চাইতেন৷ এর মধ্য দিয়েই রমেন্দ্র চন্দ্র দেবনাথের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে৷ উক্ত সভায় সভাপতিত্ব করেন পার্টি রাজ্য কমিটির প্রবীণ সদস্য রসময় নাথ৷

Releated Posts

মাটিবাহী ট্রাকের দৌরাত্ম্যে বেহাল বৃদ্ধিনগর–আর কে নগর সড়ক, দ্রুত মেরামতের দাবিতে ক্ষোভ স্থানীয়দের

আগরতলা, ১১ জুন: মাটিবাহী ট্রাকের লাগামহীন যাতায়াতের কারণে বেহাল দশায় পরিণত হয়েছে বৃদ্ধিনগর থেকে কালিনগর হয়ে আর কে…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডাক পরিষেবা সংক্রান্ত সমস্যা সমাধানে ২৫ জুন ডাক আদালত

আগরতলা, ১১ জুন : ডাক পরিষেবা সংক্রান্ত জনসাধারণের বিভিন্ন অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আগামী ২৫ জুন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top