News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Deputation : গোটা রাজ্যের সাথে উত্তরের বিভিন্ন ব্লকে তৃণমূল কংগ্রেসের গণ ডেপুটেশন
Image

Deputation : গোটা রাজ্যের সাথে উত্তরের বিভিন্ন ব্লকে তৃণমূল কংগ্রেসের গণ ডেপুটেশন

ধর্মনগর, ৯ ফেব্রুয়ারী ৷৷ বুধবার রাজ্যব্যাপি আটান্নটি ব্লকে তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে গণডেপুটেশন প্রদান করা হয়৷ তারই অঙ্গ হিসাবে উত্তর জেলাতেও এদিন বিভিন্ন ব্লকে ডেপুটেশন প্রদান করা হয়৷ মূলত এগারো দফা দাবি আদায়ে আজকের ডেপুটেশন বলে জানানো হয় তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে৷ উত্তরের বিভিন্ন ব্লকে আজকের গণ ডেপুটেশনে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমুল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির সভাপতি সুবল ভৌমিক৷


শ্রী ভৌমিক আজ সকালে ধর্মনগরে পৌছে প্রথমে ধর্মনগর জেলা তৃণমুল কংগ্রেসের কার্যালয়ে কার্যকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন৷ তারপর কর্মী সমর্থকদের সাথে বেরিয়ে পড়েন বিভিন্ন ব্লকে ডেপুটেশন দেওয়ার উদ্যেশে৷ প্রথমে কালাছড়া ব্লকে এবং যুবরাজনগর ব্লকে তারপর কদমতলা ব্লকেও এগারো দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়৷ এদিকে কদমতলা ব্লকে ডেপুটেশনে মিলিত হওয়ার পূর্বে কদমতলা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাও ছিল আঁটোসাঁটো৷


এদিনকার উক্ত কর্মসূচিতে সুবল ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমুল নেতা বিশ্বজিত দেব, হাসিম তালুকদার, ফকর উদ্দিন, রসময় নাথ প্রমুখ৷ ডেপুটেশন শেষে সুবল ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিজেপির শাসনকালে রাজ্যে গনতন্ত্র নেই, গরিব অংশের মানুষ আজ বিপন্ন৷ সমস্ত কাজে চলছে ব্যাপক দুর্নীতি৷ রাজ্যের মানুষ শাসক দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাই রাজ্যের সমস্ত অংশের মানুষের হয়ে কথা বলবে তৃনমূল৷


আগামী নির্বাচনে রাজ্যে সরকার প্রতিষ্ঠিত করবে তৃণমূল৷ রাজ্যের বহু চর্চিত এবং বিতর্কিত বিধায়কদের সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি বলেন, সবার জন্য তৃনমূল কংগ্রেসের দরজা খোলা রয়েছে৷ তবে কোন শর্তসাপেক্ষে নয়, সাধারণ মানুষের হয়ে কাজ করতে হবে৷ এদিকে এডিসি প্রসঙ্গে শ্রী ভৌমিক বলেন, পাহাড়েও দলের সাংগঠনিক কাজ করে যাচ্ছে, তাই ২০২৩ বিধানসভা নির্বাচনে সবাইকে নিয়েই রাজ্যে সরকার গঠন করবে তৃনমূল৷ মুলত বিভিন্ন পঞ্চায়েতে এবং সরকারি প্রকল্পে দূর্নীতি ধমন,সজনপোশন নিয়েই ছিলো আজকের এই গন ডেপুটেশন৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top