News Flash

  • Home
  • প্রধান খবর
  • টিকা পেলেন ১৭০.৮৭-কোটি প্রাপক, মনসুখ জানালেন টিকাকরণ সুস্থ জীবনের ভীত
Image

টিকা পেলেন ১৭০.৮৭-কোটি প্রাপক, মনসুখ জানালেন টিকাকরণ সুস্থ জীবনের ভীত

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে ১৭০.৮৭-কোটির মাইলফলক অতিক্রম করল কোভিড-টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৫৩ লক্ষ ৬১ হাজার ০৯৯ জন প্রাপক। ফলে ভারতে ১৭০.৮৭-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৭০,৮৭,০৬,৭০৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

বিগত ২৪ ঘন্টায় অনেকটাই বেড়েছে কোভিড-পরীক্ষা, বুধবার সকাল পর্যন্ত ৭৪.৪৬-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ১৫,৭১,৭২৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৪,৪৬,৮৪,৭৫০-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৫,৭১,৭২৬ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩৬৫ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এদিন সকালে টুইট করে জানিয়েছেন, সম্পূর্ণ টিকাকরণ প্রতিটি শিশুর অধিকার, সুস্থ জীবনের ভীত। ইনটেনসিফাইড মিশন ইন্দ্রধনুষ ৪.০-র সঙ্গে সম্পূর্ণ টিকাদানের লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে ভারত। এর মোট তিনটি রাউন্ড, পরিচালিত হবে দেশের ৪১৬টি জেলায়। ভারতের সুস্থতা নিশ্চিত করা হবে।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top