News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Akhilesh : উত্তরপ্রদেশে বিজেপি-র আবহাওয়া সত্যিই খারাপ, দাবি অখিলেশের
Image

Akhilesh : উত্তরপ্রদেশে বিজেপি-র আবহাওয়া সত্যিই খারাপ, দাবি অখিলেশের

লখনউ, ৮ ফেব্রুয়ারি (হি. স.) : “দিদি কলকাতা থেকে উত্তরপ্রদেশের লখনউ চলে এলেন, কিন্তু দিল্লির লোক উত্তরপ্রদেশ আসতে পারলেন না।“

মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একযোগে বিজেপিকে কড়া আক্রমণ করেন অখিলেশ যাদব। কটাক্ষ করে তোপ দাগেন তিনিও। বলেন, আবহাওয়া খারাপ। সত্যিই বিজেপির জন্য উত্তরপ্রদেশের আবহাওয়া খারাপ-ই। আর দিদি আসায় সেটা আরও খারাপ হল। বিজেপির মিথ্যের জাহাজ এবার আর উত্তরপ্রদেশে দাঁড়াতে পারবে না, মুখ থুবড়ে পারবে। দিদিকে দেখে সেটা ভালোই টের পেয়েছে বিজেপি।“

অখিলেশ তাঁর বক্তৃতায় পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটের প্রসঙ্গও নিয়ে আসেন। বলেন, “বাংলা বিধানসভা নির্বাচনের স্মৃতি মনে পড়ে গিয়েছে। নানাবিধ ষড়যন্ত্রের পরেও বাংলার মানুষ দিদিকে বেছে নিয়েছেন।” জানান, “এখানেও জয়ের রসগোল্লা আমরা একসঙ্গে খাব।” এদিন আমজনতার নজর কাড়ে এক মঞ্চে মমতা-অখিলেশ। মমতা বলেন, “ভোটে সবাই মিলে এককাট্টা হয়ে সপাকে জেতান, বিজেপিকে হারান। একথা বলতেই এসেছি। তৃণমূল উত্তরপ্রদেশে লড়ছে না। কিন্তু অখিলেশকে জেতাতে হবে। ভাই অখিলেশ আমায় উত্তরপ্রদেশে আমন্ত্রণ জানান। উত্তরপ্রদেশবাসীর সঙ্গে সুসম্পর্ক তৈরির একটা সুযোগ করে দিয়েছে আমায়।” মমতা জানান, এরপর ১৫ তারিখ তিনি বারাণসীতেও যাবেন। বলেন, “বারাণসী যাব। শিবজির দর্শন করব। দ্বীপ জ্বালাব।”

Releated Posts

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

১৭ জুন কোটা থেকে কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন শুরু, ছাত্র-যুবদের যোগদানের আহ্বান রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন ‘ছাত্রোঁ কি গুঞ্জ’-এ সামিল…

ByByNews Desk Jun 15, 2026

রাজস্থানে ‘অপারেশন ক্লিন’ সম্প্রসারিত, পাকিস্তান সীমান্ত সংলগ্ন ১০২ গ্রাম নজরদারির আওতায়

জয়পুর, ১৫ জুন (আইএএনএস): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে কেন্দ্র-সমর্থিত ‘অপারেশন ক্লিন’-এর পরিধি ১৫ কিলোমিটার থেকে…

ByByNews Desk Jun 15, 2026

পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানে আমেরিকা-ইরান সমঝোতাকে স্বাগত মোদির, শান্তি ও স্থিতিশীলতা ফেরার আশা ভারতের

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top