News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ‘বিজেপি-কে তাড়াতে’ ১৫ই মোদীর বারাণসীতে প্রচারে যাবেন মমতা
Image

‘বিজেপি-কে তাড়াতে’ ১৫ই মোদীর বারাণসীতে প্রচারে যাবেন মমতা

লখনউ, ৮ ফেব্রুয়ারি (হি. স.) : উত্তরপ্রদেশ থেকে বিজেপি-কে ‘তাড়াতে’ অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে প্রচারে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লখনউ-এর ভার্চুয়াল জনসভা থেকে তিনি ঘোষণা করলেন, আগামী মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি তিনি বিজেপি-র বিরুদ্ধে প্রচারে যাবেন খোদ প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীতে।

সোমবার সন্ধ্যায় লখনউ পৌঁছন মমতা। মঙ্গলবার দুপুরে অখিলেশকে পাশে নিয়ে বক্তৃতা দেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমি উত্তরপ্রদেশের ভোটে লড়াই করতে আসিনি। আমি এখানে এসেছি, আমার ভাই অখিলেশকে সমর্থন জানাতে। উত্তরপ্রদেশের মানুষ তাঁকে ভোট দিয়ে জয়ী করুন।’’

যৌথ সভাতেই তিনি ঘোষণা করেন, “আমি আবার আসব। ১৫ তারিখে আবারও জনসভা করতে আসব। বারাণসীতে যাব।’’ উত্তরপ্রদেশে তাঁর প্রচার নিয়ে মমতা বলেন, ‘‘পশ্চিমবঙ্গের ভোটের সময় অখিলেশের হয়ে তৃণমূলের পক্ষে প্রচারে গিয়েছিলেন জয়া বচ্চন ও কিরণময় নন্দ। তাই ভাই অখিলেশের হাত শক্ত করতেই আমি উত্তরপ্রদেশে এসেছি। আবারও তাঁর সমর্থনে প্রচারে আসব।’’ গত ১৮ জানুয়ারি অখিলেশের দূত হয়ে মমতার সঙ্গে তাঁর কালীঘাটের বাসভবনে সাক্ষাৎ করতে এসেছিলেন সমাজবাদী পার্টির সহ-সভাপতি কিরণময় নন্দ। ওই দিনই কিরণময় জানিয়ে দেন, মমতা উত্তরপ্রদেশে দু’দফায় প্রচারে যাবেন।

Releated Posts

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top