News Flash

  • Home
  • প্রধান খবর
  • Attend : মুম্বইয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য, উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী মোদী
Image

Attend : মুম্বইয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য, উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী মোদী

মুম্বই, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : প্রয়াত ভারতীয় সংগীতজগতের প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। রবিবার মুম্বইয়ের শিবাজি পার্কে সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে সুরসম্রাজ্ঞীর। তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।

জানা গিয়েছে, ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে লতা মঙ্গেশকরের দেহ মুম্বইয়ে তাঁর বাড়ি ‘প্রভু কুঞ্জে’ নিয়ে যাওয়া হচ্ছে। আজ বিকেল ৩টে পর্যন্ত সেখানেই রাখা থাকবে শিল্পীর নশ্বর দেহ। তারপর সন্ধ্যা ৬.৩০ মিনিটে শিবাজি পার্কে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে লতাকে। প্রবাদপ্রতিম শিল্পীর প্রয়াণে শোকাহত গোটা দেশ। সুরের সরস্বতীর মৃত্যুতে দেশজুড়ে দু’দিন পালিত হবে জাতীয় শোক। এমনটাই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।
গত ৮ জানুয়ারি লতা মঙ্গেশকরের করোনা

আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে জানা যায় কোভিডের পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত কিংবদন্তি গায়িকা। একটানা মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৯২ বছরের শিল্পী। মাঝে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ভেন্টিলেশন থেকেও সরানো হয়েছিল। কিন্তু শনিবার ফের লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি হয়। আবারও ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। কিন্তু এদিন থেমে গেল সব লড়াই।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top