News Flash

  • Home
  • খেলা
  • Cricket : ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল ভারত
Image

Cricket : ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল ভারত

অ্যান্টিগা, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : ফের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ঢুকল ভারতের ঘরে। শনিবার ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ট্রফি জিতে নিল যুব ভারতীয় দল। এই নিয়ে পাঁচ বার ট্রফি জিতল তারা। ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮-র পর আবার। চাপে পড়েও গিয়ে মাথা ঠান্ডা রেখে অসাধারণ খেললেন ভারতের ব্যাটাররা।

ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত ২০২২ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল ভারত।
শনিবার ম্যাচের শুরুতে টসে জিতে অ্যাডভান্টেজ পেয়েছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৯০ রান করে তারা। পরে ব্যাট করতে নামলেও লক্ষ্যপূরণ করতে বেশি সময় লাগেনি ভারতের। ২.২ ওভার বাকি থাকতেই ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ক্রিকেটে বিশ্ব খেতাব জিতে নেয় যশ ধুলের টিম।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতেরও। ফর্মে থাকা ওপেনার অঙ্গকৃষ এদিন ফিরে যান শূন্য রানে। অধিনায়ক ধূল এবং হরনূর সিং করেন যথাক্রমে ১৭ এবং ২১ রান। কিন্তু এরপর ইনিংসের হাল ধরেন শাইক রশিদ, নিশান্ত সাধু এবং রাজ বাওয়া। শাইক অর্ধশতরান করেন। বলের পর ব্যাট হাতেও ৩৫ রানের ইনিংস খেলে নজর কাড়েন রাজ। কিন্তু ভারতকে জয়ের লক্ষ্য পৌঁছে দেওয়ার নায়ক নিশান্ত। অপরাজিত ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।
এই নিয়ে রেকর্ড পাঁচবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হল ভারত। শেষ চার বিশ্বকাপেরই ফাইনাল খেলছে বয়েজ ইন ব্লু। ২০১৮ সালে শুভমন গিলদের নেতৃত্বে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার ইতিহাসের খাতায় যশ ধূলরা।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top