News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah : লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র
Image

Amit Shah : লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রবিবার ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরকে মৃত্যুতে গভীর শ্রদ্ধা নিবেদন করে রবিবার শোক প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি টুইটে লিখেছেন, ‘লতা দিদির’ স্নেহ ও আশীর্বাদ পেয়ে আমি আপ্লুত।

মঙ্গেশকরের মৃত্যুতে শোক জানিয়ে শাহ টুইটারে আরও লিখেছেন, “আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে সময়ে সময়ে লতা দিদির স্নেহ এবং আশীর্বাদ পেয়েছি। তার অতুলনীয় দেশপ্রেম, মিষ্টি কথাবার্তা এবং ভদ্রতার সঙ্গে তিনি সবসময় আমাদের মধ্যে থাকবেন। তার পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা। শান্তি শান্তি।”


প্রসঙ্গত, কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর রবিবার ৯২ বছর বয়সে মারা যান। গত ৮ জানুয়ারি লতা মঙ্গেশকরের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে জানা যায় কোভিডের পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত কিংবদন্তি গায়িকা। একটানা মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৯২ বছরের শিল্পী। মাঝে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ভেন্টিলেশন থেকেও সরানো হয়েছিল।কিন্তু শনিবার ফের লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি হয়। আবারও ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। কিন্তু এদিন থেমে গেল সব লড়াই।

Releated Posts

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top