News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Chif Ministar : রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে সরস্বতী পূজায় পুষ্পাঞ্জলি অর্পণ করলেন মুখ্যমন্ত্রী
Image

Chif Ministar : রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে সরস্বতী পূজায় পুষ্পাঞ্জলি অর্পণ করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সস্ত্রীক আগরতলার ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে শিক্ষার্থীদের সাথে সরস্বতী পূজায় পুষ্পাঞ্জলি অর্পণ করেন। পরে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সরস্বতী পূজার এই পুণ্য দিনে সমস্ত রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান এবং সকলের সুস্থতা কামনা করেন। তিনি অঙ্গনওয়াড়ি থেকে উচ্চশিক্ষায় শিক্ষারত সমস্ত শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদেরও শুভেচ্ছা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এনসিইআরটি পাঠক্রম থেকে শুরু করে মিশন ১০০ বিদ্যাজ্যোতি বিদ্যালয় সহ রাজ্যের শিক্ষা ব্যবস্থার সর্বাঙ্গীন বিকাশে গৃহীত গুচ্ছ পরিকল্পনার বাস্তবায়ন চলছে। শিক্ষায় এই বিকাশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বিদ্যাদেবীর কাছে প্রার্থনা করেন। এদিন মুখ্যমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংকিত চিত্র প্রদর্শনীও পরিদর্শন করেন। এছাড়া অনুষ্ঠানে ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা চান্দনি চন্দ্রন প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top