News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে কাঁপল জোরালো ভূমিকম্পে, তীব্রতা ৫.৩
Image

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে কাঁপল জোরালো ভূমিকম্পে, তীব্রতা ৫.৩

কাবুল, ২৪ জানুয়ারি (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬.৫০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল কাবুল থেকে ১২৯ কিলোমিটার উত্তরে। গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে, যদিও ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি।

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। আফগানিস্তানের ফায়জাবাদ থেকে ১৯৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, পাকিস্তানের ইসলামাবাদ থেকে ৪২২ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে এবং জম্মু-কাশ্মীরের রাজৌরি থেকে ৫৪১ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top