News Flash

  • Home
  • Uncategorized
  • Price : অপরিবর্তিতই থাকল পেট্রোল ও ডিজেলের দাম
Image

Price : অপরিবর্তিতই থাকল পেট্রোল ও ডিজেলের দাম

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : রবিবারও পেট্রোলের ও ডিজেলের দাম অপরিবর্তিতই থাকল। কলকাতা সহ দেশে জ্বালানির দামে আজও কোনও বদল ঘটানো হল না। প্রতিদিনের মতো এদিনও পেট্রোল ও ডিজেলের দাম প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কলকাতায় আজও পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪.৬৭ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠা-নামা চলছেই। কিন্তু দেশে বিগত কয়েকদিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত।

দীপাবলির পর থেকে দেশে পেট্রোল ও ডিজেলের দাম স্থির রয়েছে। কলকাতা সহ দেশের চার মহানগরেই পেট্রোল ও ডিজেলের দামে আজও কোনও পরিবর্তন হয়নি। কিছুদিন আগে দিল্লি সরকার পেট্রোলের ওপর ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪০ শতাংশ করেছিল। ফলে জাতীয় রাজধানীতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৮.৫৬ টাকা কমেছিল। তারপর থেকে দিল্লিতে পেট্রোলের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে আজও পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৫.৪১ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬.৬৭ টাকা। অন্যদিকে বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রোলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা। ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১.৪০ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯১.৪৩ টাকা। কোনও কোনও রাজ্য আলাদা করে পেট্রোল ও ডিজেলের দামে ভ্যাট কমিয়েছিল। ফলে ওই রাজ্যগুলিতেও দাম আরও কিছুটা কমেছিল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top