News Flash

  • Home
  • Uncategorized
  • সুশাসনে জেলা প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : প্রধানমন্ত্রী
Image

সুশাসনে জেলা প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): সুশাসনে জেলা প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শনিবার দেশের বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে মতবিনিময়ে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলা শাসকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এই আলাপচারিতায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরও অংশ নেন। সুশাসনে জেলা প্রশাসনের ভূমিকা কতটা বেশি তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, “সুশাসনে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলা প্রশাসনই সরকারকে আরও ভাল উপায়ে প্রকল্পগুলি বাস্তবায়নে সহায়তা করে।”

প্রধানমন্ত্রী বলেছেন, “প্রতিটি জেলাকে অন্যদের সাফল্য থেকে শিক্ষা নিতে হবে এবং সেই সমস্ত জেলার চ্যালেঞ্জগুলিকে মূল্যায়ন করতে হবে।” প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে নিবিড় সম্পর্ক আরও দৃঢ় করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।” প্রধানমন্ত্রীর কথায়, “উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলিতে উন্নয়নের জন্য প্রশাসন এবং জনসাধারণের মধ্যে সরাসরি যোগাযোগ, মানসিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক ধরণের ‘উপর থেকে নীচে’ এবং ‘নিচ থেকে শীর্ষ’ শাসনের প্রবাহ।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “উচ্চাকাঙ্খী জেলায় যাঁরা বসবাস করেন তাঁদের এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা থাকে। এই মানুষগুলি জীবনের বেশিরভাগ সময় বঞ্চনার মধ্যে, কষ্টে কাটিয়েছে। তাঁরা প্রতিটি ছোট জিনিসের জন্য কঠোর পরিশ্রম করতেন। সে জন্য তাঁরা ঝুঁকি নিতে, সাহস দেখাতে প্রস্তুত।” ডিজিটাল ইন্ডিয়ার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেছেন, “ডিজিটাল ইন্ডিয়ার রূপে দেশ এক নীরব বিপ্লবের সাক্ষী হচ্ছে। এতে আমাদের কোনও জেলা পিছিয়ে থাকবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ যে ডিজিটাল পরিকাঠামো আমাদের প্রতিটি গ্রামে পৌঁছতে হবে, সেবা ও সুবিধার দরজায় ধাপে পৌঁছে দেওয়ার মাধ্যম হয়ে উঠতে হবে।”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top