বিশালগড়, ২০ জানুয়ারি : বিশালগড়ের আড়ালিয়ার দশম শ্রেণীর ছাত্রী অপহরণের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ চরম আকার ধারণ করেছে। গত সোমবার গৃহ শিক্ষকের বাড়ি থেকে ফেরার পথে ওই নাবালিকা ছাত্রীকে অপহরণ করেছিল। অপহরণের পর চার দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে অপহৃতের পরিবারের তরফ থেকে বিশালগড় মহিলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়। রফিকুল ইসলাম নামে এক যুবক ওই নাবালিকা ছাত্রীকে অপহরণ করেছে বলে মহিলা থানার পুলিশকে অবহিত করে সংশ্লিষ্ট পরিবারের লোকজনরা।
নাবালিকা অপহরণের সংক্রান্ত মামলা দায়ের করার পর বৃহস্পতিবার সকাল 6:30 নাগাদ ওই নাবালিকার মোবাইল ফোন থেকে অপহৃত পরিবারের লোকজনদেরকে হুমকি দেওয়া হয় অবিলম্বে মামলা প্রত্যাহার করে না নিলে অপহৃত নাবালিকাকে জীবিত অবস্থায় ফেরত পাওয়া যাবে না। এ ধরনের হুমকি ফোন পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট পরিবারের লোকজনদের মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা মারাত্মক আকার ধারণ করেছে। মোবাইল ফোন ট্রেকিং করে জানা গেছে ওই নাবালিকাকে নিয়ে অভিযুক্ত যুবক বর্তমানে নাগপুরে অবস্থান করছে। মহিলা থানার পুলিশকে এসব বিষয়ে জানানোর পরও কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে অপহৃতের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। অপহৃতা নাবালিকার বাবা জয়দুল হোসেন এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে অপহৃত নাবালিকাকে উদ্ধারের দাবি জানিয়েছেন।

অপহৃত নাবালিকার সন্ধানের আর্জি পরিবারের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

















