News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রহ্মোস সুপারসনিক মিসাইলের সফল উৎক্ষেপণ, নয়া প্রযুক্তিতে সজ্জিত এই ক্ষেপণাস্ত্র
Image

ব্রহ্মোস সুপারসনিক মিসাইলের সফল উৎক্ষেপণ, নয়া প্রযুক্তিতে সজ্জিত এই ক্ষেপণাস্ত্র

বালেশ্বর, ২০ জানুয়ারি (হি.স.): ডিআরডিও-র মুকুটে নতুন পালকের সংযোজন। ব্রহ্মোস সুপারসনিক মিসাইলের একটি নতুন সংস্করণের সফল উৎক্ষেপণ করল ভারত। বৃহস্পতিবার ওডিশার বালেশ্বরের উপকূল থেকে ব্রহ্মোস সুপারসনিক মিসাইলের নতুন সংস্করণের সফল উৎক্ষেপণ করা হয়। প্রতিরক্ষা দফতর সূত্রের খবর, একেবারে নয়া প্রযুক্তিতে সজ্জিত এই ক্ষেপণাস্ত্র।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০.৪৫ মিনিট নাগাদ চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ-এর ৩ নম্বর লঞ্চ প্যাড থেকে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে ব্রহ্মোস সুপারসনিক মিসাইলের নতুন সংস্করণের। ডিআরডিও আরও জানিয়েছে, কন্ট্রোল সিস্টেম-সহ একেবারে নয়া প্রযুক্তিতে সজ্জিত এই ক্ষেপণাস্ত্র।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top