News Flash

  • Home
  • Uncategorized
  • জেলেই থাকতে হবে, আরও ১৪ দিন বিচারবিভাগীয় হেফাজতে অনিল দেশমুখ
Image

জেলেই থাকতে হবে, আরও ১৪ দিন বিচারবিভাগীয় হেফাজতে অনিল দেশমুখ

মুম্বই, ২০ জানুয়ারি (হি.স.): আপাতত জেলেই থাকতে হবে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে। বৃহস্পতিবার অনিল দেশমুখকে আরও ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। বর্তমানে মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি রয়েছেন অনিল দেশমুখ। তোলাবাজি ও অর্থ পাচারের অভিযোগে ২০২১ সালে গ্রেফতার করা হয়েছিল অনিল দেশমুখকে।

অনিল দেশমুখকে গত বছরের ২ নভেম্বর গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত মঙ্গলবারই অনিল দেশমুখের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল একটি বিশেষ আদালত। বর্তমানে তিনি মুম্বইয়ের আর্থার রোড জেলে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার আরও ১৪ দিনের অনিল দেশমুখকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top