News Flash

  • Home
  • Uncategorized
  • নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মঘাতী বৃদ্ধ
Image

নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মঘাতী বৃদ্ধ

বিশালগড়, ১৯ জানুয়ারি : বিশালগড়-র গকুলনগর এলাকায় এক ব্যক্তি নিজ বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। রোগব্যাধি থেকে চিরতরে মুক্তি পাওয়ার লক্ষ্যে তিনি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

]
ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, বুধবার সাত সকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় নরেশ রায় নামে ওই বৃদ্ধের। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত পশ্চিম গোকুলনগর এলাকায়। মৃতের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে দেখতে পায় ঘরের বারান্দায় নরেশ রায়ের দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরবর্তী সময়ে পরিবারের লোকজনের চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়। খবর পাঠানো হয় বিশালগড় থানায়। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জানা গেছে, মৃত নরেশ রায় দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টের রোগে ভুগছিলেন। বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top