News Flash

  • Home
  • Uncategorized
  • ১৯ থেকে ২১ জানুয়ারি ত্রিপুরায় কোভিডের বিশেষ টিকাকরণ অভিযান
Image

১৯ থেকে ২১ জানুয়ারি ত্রিপুরায় কোভিডের বিশেষ টিকাকরণ অভিযান

আগরতলা, ১৮ জানুয়ারি (হি. স.) : করোনার টিকাকরণে আবারও ত্রিপুরায় বিশেষ অভিযানের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। আগামী ১৯ থেকে ২১ জানুয়ারি ওই বিশেষ অভিযানে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ হবে। তাতে ২ লক্ষ ১৩ হাজার ডোজ প্রদানের লক্ষ্যমাত্রা নিয়েছে ত্রিপুরা সরকার। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ২১ লক্ষ ৫৩ হাজার ১৮৯ জনের কোভিডের টিকাকরণ সম্পন্ন হয়েছে। এখনো ৫ লক্ষাধিক যোগ্যদের টিকাকরণ বাকি রয়েছে।


সারা দেশের সাথে ত্রিপুরাতেও করোনার তান্ডব লক্ষ্য করা যাচ্ছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণের বিকল্প নেই, ইতিমধ্যেই তা প্রমাণিত। তাই, টিকাকরণে দেশজুড়ে বিশেষ জোর দেওয়া হচ্ছে। ত্রিপুরা অবশ্য তাতে অগ্রণী ভূমিকায় রয়েছে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত ত্রিপুরায় ৪৮ লক্ষ ৭৪ হাজার ৮১৫টি কোভিডের ডোজ দেওয়া হয়েছে। তাতে, প্রথম ডোজ নিয়েছেন ২৭ লক্ষ ৪ হাজার ৩২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ লক্ষ ৫৩ হাজার ১৮৯ জন। বুস্টার টিকা এরই মধ্যে নিয়ে ফেলেছেন ১৭ হাজার ৫৯৪ জন।


ত্রিপুরা টিকাকরণে সারা দেশের মধ্যে অনেকটাই এগিয়ে রয়েছে। ১৮ ঊর্ধদের পাশাপাশি ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণেও ত্রিপুরা সাফল্যের দিকেই এগিয়ে চলেছে। গত ৩ জানুয়ারি থেকে তাঁদের টিকাকরণ ত্রিপুরায় শুরু হয়েছে। এখন পর্যন্ত ৯০ হাজার ২৫১ জন প্রথম ডোজ নিয়েছেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, আগামী ১৯ থেকে ২১ জানুয়ারি কোভিডের টিকাকরণে বিশেষ অভিযানের আয়োজন করা হচ্ছে। তাতে, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ হবে। তাঁর দাবি, ২ লক্ষ ১৩ হাজার জন যোগ্য ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। টিকাকরণের বিশেষ অভিযানে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে বলে তিনি মনে করেন।


তাই, তিনি ত্রিপুরায় সমস্ত অভিভাবকদের তাঁদের সন্তানদের টিকাকরণে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন এবং করোনার বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করার আহবান রেখেছেন। এদিকে, ত্রিপুরায় বর্তমানে ৭ লক্ষ ৭২ হাজার ৪২০টি কোভিডের ডোজ মজুত রয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top