News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবের ভোট পিছনো নিয়ে আজ বৈঠকে নির্বাচন কমিশন
Image

পঞ্জাবের ভোট পিছনো নিয়ে আজ বৈঠকে নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : আগামী ১৪ ফেব্রুয়ারি পঞ্জাব বিধানসভার ভোট। কিন্তু গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে ভোট এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। আপ, বিজেপি এবং পঞ্জাব লোক কংগ্রেসও ভোট পিছনোর অনুরোধ করেছে। এই পরিস্থিতিতে সোমবার পঞ্জাবের ভোট নিয়ে আলোচনা করবে নির্বাচন কমিশন। সেখানে উঠে আসবে ভোট পিছিয়ে দেওয়ার বিষয়টি। বৈঠক শেষে জানা যাবে কমিশনের সিদ্ধান্ত।

আগামী ১৬ ফেব্রুয়ারি পড়েছে গুরু রবিদাসের জন্মজয়ন্তী। পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুরু রবিদাসের জন্মজয়ন্তী উপলক্ষে ১০-১৬ ফেব্রুয়ারি রাজ্যের তফশিলি সম্প্রদায়ের মানুষ বারাণসী যাবেন। পঞ্জাবের মোট জনসংখ্যার ৩২ শতাংশ তফশিলি সম্প্রদায়ভুক্ত। ফলে ১৪ ফেব্রুয়ারি অনেকেই ভোট দিতে পারবেন না। চিঠিতে একথা জানিয়ে তিনি কমিশনের কাছে ভোট পিছনোর আর্জি জানান।
চন্নির পর কমিশনকে চিঠি দেয় বিজেপিও। পঞ্জাব বিজেপির সাধারণ সম্পাদক সুভাষ শর্মা বলেন, ওই শুভ দিন উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী উত্তরপ্রদেশের বারাণসীতে যান। তাদের পক্ষে ভোট দেওয়া সম্ভব হবে না। রাজ্যবাসীর কথা ভেবে ভোট পিছনো হোক।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top