News Flash

  • Home
  • Uncategorized
  • মকর সংক্রান্তিতে তিল্লাই-বাতাসার বাজার মন্দা
Image

মকর সংক্রান্তিতে তিল্লাই-বাতাসার বাজার মন্দা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ জানুয়ারি৷৷ সংক্রান্তি  বললেই একটি কথাই মনে আসে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ৷ আর সেটা যদি হয় মকর সংক্রান্তি তবে তো আর কিছুই বলার নেই৷ তবে এই বছর করোনা পরিস্থিতিতে মকর সংক্রান্তির মেলা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে না৷ মকর সংক্রান্তি উপলক্ষে বাজারজাত করা তিল্লাই-বাতাসা বাজারে বিক্রি হচ্ছে অগ্ণিমূল্যে৷


এরকমই চিত্র উঠে এলো তেলিয়ামুড়া বাজারের বিভিন্ন এলাকা থেকে৷ তেলিয়ামুড়া বাজারের তিল্লাই-বাতাসা ব্যবসায়ীদের সাথে কথা বলে শোনা গেল এক হতাশার সুর৷ এক অজানা হতাশার মধ্য দিয়ে তিল্লাই-বাতাসা ব্যবসায়ীরা জানালেন এবছর করুণা মহামারীর কারণে তাদের তৈরি করা তিল্লাই-বাতাসার খুচরা বাজার অত্যন্ত মন্দা তবে তিল্লাই-বাতাসার পাইকারি বাজার অনেকাংশেই ভালো৷ ব্যবসায়ীদের অভিমত মূলত করুনার কারণেই এবছর বাজারে মন্দা ঝড় বইছে৷ ফলে এক প্রকার তিল্লাই-বাতাসা ব্যবসায়ীদের মাথায় চিন্তা ভাজ৷ অন্যান্য বছর বাজারে তিল্লাই-বাতাসার চাহিদা ছিল অনেকাংশেই বেশি কিন্তু এবছর করুনার কারণে মন্দার ঝড় বইছে বাজারে৷ ব্যবসায়ীদের অভিমত অন্যান্য বছর মানুষ যতটা পরিমাণ তিল্লাই-বাতাসা ক্রয় করত এবছর তার থেকে প্রায় অর্ধেক পরিমাণ তিল্লাই-বাতাসা ক্রয় করছে মানুষ৷ ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তেলিয়ামুড়া বাজারের তিল্লাই-বাতাসা ব্যবসায়ীরা৷৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top