News Flash

  • Home
  • Uncategorized
  • ইকো গাড়ির ধাক্কায় গুরুতর আহত শিশু
Image

ইকো গাড়ির ধাক্কায় গুরুতর আহত শিশু

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ জানুয়ারি৷৷ মারুতি ইকো গাড়ির ধাক্কায় গুরুতর আহত ৮ বছর বয়সের এক শিশু৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বালুছরা এলাকায়৷


খবরে প্রকাশ, উত্তর মহারানী থেকে তেলিয়ামুড়া মুখী এক মারুতি সুজুকি ইকো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় নয়ন বিশ্বাস (৮) নামের এক শিশু এমনটাই অভিযোগ করে আহত শিশু কাকা রবীন্দ্র বিশ্বাস৷ রবীন্দ্র বাবু আরো অভিযোগ করে জানান এই গাড়িটি ৬০-৬৫ গতিতে ঐ বাচ্চাটিকে ধাক্কা দেয়, এতে গুরুতর আহত হয় ঐ শিশুটি৷ অভিযোগ ধাক্কা দেওয়ার পর ঘটনাস্থল থেকে গাড়ির চালক পালিয়ে যায়৷ তড়িঘড়ি শিশুটিকে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসে এলাকাবাসী এবং শিশুটির প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়াতে তাকে রাজধানীর রেফারেল জিবি হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য রেফার করে দেয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top