News Flash

  • Home
  • Uncategorized
  • ভবঘুরে মহিলার মৃতদেহ উদ্ধার
Image

ভবঘুরে মহিলার মৃতদেহ উদ্ধার

কৈলাসহর, ১২ জানুয়রি : ঊনকোটি জেলার কৈলাসহরে একটি যাত্রী শেড থেকে এক ভবঘুরে মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভবঘুরে ওই মহিলার নাম নির্মলা শুক্লবৈদ্য। 
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরেই ওই মহিলা কৈলাসহর বাজার এলাকায় ঘোরাফেরা করতেন। মানুষের দেওয়া খাবার খেয়ে এতদিন বেঁচে ছিল ওই মহিলা। বুধবার সকালে বাজারের ব্যবসায়ীরা ওই ভবঘুরে মহিলার  অচৈতন্য  মৃতদেহটি পড়ে থাকতে দেখে এগিয়ে যান। খবর পাঠানো হয় কৈলাসহর থানার পুলিশকে। পুলিশ এসে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 


মহিলার পরিবার সূত্রে জানা গেছে, তার দশ বছর বয়সী একটি সন্তান রয়েছে। মহিলার বয়স ৩২ বছর। পরিবারের তরফ থেকে তাকে সুস্থ করে তোলার জন্য বহুবার ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু সুস্থ করে তোলা যায়নি। সে কারণেই সে ভবঘুরে হয়ে বাজার হাটে ঘুরে বেড়াতো। তার মৃত্যুতে পরিবারের লোকজন শোকাহত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top