News Flash

  • Home
  • Uncategorized
  • ফের হ্যাকারদের নজরে কেন্দ্রের মন্ত্রক, এ বার নিশানায় তথ্য-সম্প্রচার মন্ত্রকের টুইটার
Image

ফের হ্যাকারদের নজরে কেন্দ্রের মন্ত্রক, এ বার নিশানায় তথ্য-সম্প্রচার মন্ত্রকের টুইটার

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): ফের হ্যাকারদের কু-নজরে ভারত সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রক। এ বার নিশানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের টুইটার হ্যান্ডল। কিছুক্ষণের মধ্যেই অবশ্য তা পুনরুদ্ধার করা হয়। পরে এই সংক্রান্ত খবর স্বীকার করে সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে, টুইটার হ্যান্ডল আবার পুনরুদ্ধার করা হয়েছে। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীর সকালে কিছুক্ষণের জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যাচাই করা (ভেরিফায়েড) টুইটার হ্যান্ডলের নাম বদলে হয়ে যায় ‘এলন মাস্ক’। সেই হ্যান্ডল থেকে একের পর এক টুইট করা হতে থাকে।

সব ক’টিতেই লেখা ‘গ্রেট জব’ (দারুন কাজ)। তা চোখে পড়তেই তড়িঘড়ি শুরু হয় টুইটার হ্যান্ডল পুনরুদ্ধারের কাজ। দ্রুত ডিলিট করে দেওয়া হয় টুইটগুলি। এলন মাস্ক নাম বদলে ফের ফিরে আসে মন্ত্রকের নাম। প্রসঙ্গত, ‘টেসলা’ ও ‘স্পেস-এক্স’ প্রধান মাস্ক বর্তমানে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের অন্যতম। এ বারই অবশ্য প্রথম নয়। এর আগে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডলও এ ভাবেই হ্যাক করা হয়েছিল।

Releated Posts

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top