News Flash

  • Home
  • Uncategorized
  • আড়াই বছরের ছেলে নিয়ে রেলে আত্মঘাতী মা
Image

আড়াই বছরের ছেলে নিয়ে রেলে আত্মঘাতী মা

কলকাতা, ১২ জানুয়ারি (হি.স) : আড়াই বছরের পুত্রসন্তানকে সঙ্গে নিয়ে রেল লাইনে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার জয়রামপুর গ্রামের কাছে। বুধবার বেলা ১২টা নাগাদ মা ও শিশুপুত্রের মৃতদেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। মৃতদের নাম পাপিয়া লেট (২৪) ও শিশু সন্তান রুদ্র লেট। তাঁদের বাড়ি মল্লারপুর থানার গয়েশপুর গ্রামে।

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, পাপিয়া লেটের স্বামী মল্লারপুর থানায় সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত। চার বছর আগে তাঁদের বিয়ে হয়। এদিন বেলা ১০টা নাগাদ বাপেরবাড়ি মালসা গ্রামে যাবেন বলে ছেলেকে সঙ্গে নিয়ে গয়েশপুর গ্রামের বাড়ি থেকে বের হন পাপিয়া। এদিন দুপুর ১২টা নাগাদ মল্লারপুর ও তারাপীঠ রেল স্টেশনের মাঝে জয়রামপুর গ্রামের কাছে মা ও ছেলের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। তাঁরা খবর দিলে রামপুরহাট থেকে রেল পুলিস গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিস মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তবে কী কারণে শিশুপুত্রকে নিয়ে আত্মঘাতী হলেন তিনি সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিস।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top