News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরের বিভিন্ন গ্রামে দেখা গেল চিরাচরিত বুড়ির ঘর
Image

কল্যাণপুরের বিভিন্ন গ্রামে দেখা গেল চিরাচরিত বুড়ির ঘর

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১১ জানুয়ারি৷৷ পৌষ সংক্রান্তি হিন্দু বাঙালির চিরাচরিত সংস্কৃতির বিশেষ উৎসব৷ বলা চলে বাঙালির তেরো পার্বণের অন্যতম পার্বণ৷ বাংলা পৌষ মাসের অন্তিমদিনে এই উৎসবকে অনেকে মকর সংক্রান্তি হিসাবেও পালন করে থাকেন৷ সভ্যতার বিকাশে মানুষ যতোই এগিয়ে যাচ্ছে হারিয়ে যেতে বসেছে চিরাচতি সংস্কৃতির৷ হারিয়ে যাচ্ছে পুরনো রীতি রেওয়াজ৷ আগেকার মতো এখন আর পৌষ সংক্রান্তির তেমন জৌলুস, আমেজ নেই৷


তবু গ্রামাঞ্চলে আবেগ উচ্ছ্বাসকে অনেকটাই আগলে রেখে প্রতিটি ঘরে ঘরে রাত জেগে পিঠেপুলি বানানো হয়৷ কচিকাঁচার জমির পাকাধান কাটা শেষে নাড়া কেটে বুড়ির ঘর বা ভেলাঘর তৈরি করে৷ বুড়ির ঘরেই রান্নাবান্না করে খাবার বানিয়ে পিকনিক করা, নাচ গানের আসর বসানো হয়ে থাকে৷ পুরোনো রীতি রেওয়াজ সংস্কৃতির টানে আজও চোখে পড়ে গ্রামীণ এলাকায় নানাবিধ কর্ম প্রচেষ্টার৷ বুধবার পঞ্জিকা মতে মকর সংক্রান্তি৷ কিন্তু সোমবার কল্যাণপুর ব্লকের বিভিন্ন গ্রামে দৃশ্যায়িত হচ্ছে চিরাচরিত বুড়ির ঘর৷ পৌষ পার্বণে বুড়ির ঘর বানানোর আনন্দ উল্লাসে কল্যানপুর ব্লক এলাকার ঘিলাতলি, শান্তিনগর, কল্যাণপুর, কুঞ্জবন, সংলগ্ন অঞ্চলে প্রায় দেড় শতাধিক বুড়ির ঘর বানানো হয়েছে৷ কচিকাচা থেকে কিশোর-কিশোরী, যুবক-যুবতীরাও বুড়ির ঘর তৈরি করে চলেছে৷

বুধবার দিবারাত্র এই বুড়ির ঘরে নাচ-গান, খাওয়া-দাওয়ার কোনো খামতি থাকবে না৷ অনেক এলাকাতেই বয়স্করাও বুড়ির ঘরে কীর্তনের আসর, হরির লুঠ বসায় বলে প্রবীণরা জানিয়েছেন৷ কনকনে শীতের মরশুমে এই পার্বণে বিভিন্ন প্রকৃতির বুড়ির ঘর সাজিয়ে তোলা হয়েছে৷ বর্তমানের আধুনিকতার ছোঁয়ার মাঝেও হারিয়ে যাওয়া সংস্কৃতির বাহারিয়ানায় গ্রামীণ মানুষের অবদান ও ভূমিকা অপরিসীম তা বলাই বাহুল্য৷
পৌষ পার্বণ মানেই আলাদা একটা অনুভূতি৷ এই পার্বণের সাথে জড়িয়ে রয়েছে বাঙালির আলাদা বন্ধন, একাত্ম হয়ে বুড়ি ঘর, নগর কীর্তন, লুট ধরা, বাড়ি বাড়ি পিঠে পুলির নিমন্ত্রণ, আরো কত কি আনন্দ৷ বুড়ি ঘরে সারারাতব্যাপী হৈ-হুল্লোড় শেষে রাত্রিযাপনের পরদিন ভোরে বুড়ি ঘর পুড়িয়ে সবাই পূণ্যস্নান করা৷ মকর সংক্রান্তির সকালে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top