News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের
Image

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে আবারও সরকার গঠন করবে বিজেপি। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই আত্মবিশ্বাসের কথা জানালেন পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী।

আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিরোধীদের মোকাবিলায় বিজেপি সম্পূর্ণ প্রস্তুত বলেও দাবি করেন তিনি। ত্রিপুরায় ফের সিপিআই(এম) ক্ষমতায় আসার সম্ভাবনাও খারিজ করে দেন মন্ত্রী। তিনি বলেন, উন্নয়নের নামে অরাজকতা তৈরির চেষ্টা করা হলে তা দিল্লিতে হোক বা আগরতলায়, বিজেপি তার মোকাবিলা করতে প্রস্তুত।

আগামী দিনের নির্বাচনী কর্মসূচির প্রসঙ্গ তুলে সুশান্ত চৌধুরী বলেন, সামনে পুর নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে। তাঁর দাবি, ত্রিপুরার মানুষ ইতিমধ্যেই বিরোধী দলগুলিকে প্রত্যাখ্যান করেছেন।

কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন পরিবহণমন্ত্রী। তাঁর অভিযোগ, দিল্লিতে এক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও ত্রিপুরায় রাজনৈতিক সংঘাতে জড়াচ্ছে কংগ্রেস। একইসঙ্গে অতীতে কংগ্রেস ও সিপিআই(এম)-এর মধ্যে দীর্ঘ রাজনৈতিক বিরোধ এবং দলীয় কর্মীদের আত্মত্যাগের ইতিহাস থাকা সত্ত্বেও কংগ্রেস সিপিআই(এম)-এর সঙ্গে সমঝোতা করেছে বলে অভিযোগ করেন তিনি।

সুশান্ত চৌধুরীর দাবি, বামফ্রন্টকে পরাজিত করতে চাওয়া ভোটারদের একটা বড় অংশ পরবর্তীতে বিজেপির দিকে ঝুঁকেছিলেন। এর ফলেই নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বিজেপির সরকার গঠনের পথ প্রশস্ত হয় বলে দাবি তাঁর।

রাজ্য বা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কোনও আন্দোলন বা গণআন্দোলন সফল হবে না বলেও দাবি করেন মন্ত্রী। বিরোধীদের মোকাবিলায় বিজেপি প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, ২০২৮ সালে ত্রিপুরায় বিজেপি ফের ক্ষমতায় আসবে এবং ২০২৯ সালে কেন্দ্রে আবারও সরকার গঠন করবে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top