আগরতলা, ১১ জানুয়ারি (হি. স.) : আগরতলা শহরে ফুটপাথ শান্তিপূর্ণভাবে দখলমুক্ত করার জন্য ব্যবসায়ীদের শেষ সুযোগ দিয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আজ আগরতলা শহর প্ররিক্রমায় বেরিয়ে ব্যবসায়ীদের উপর ভীষণ অসন্তুষ্ট হয়েছেন। তাই, আগামীকাল সকাল ১০ টার মধ্যে সমস্ত ব্যবসায়ীদের ফুটপাথ দখলমুক্ত করার অনুরোধ জানিয়েছেন। অন্যথা, পুর নিগম আইনী পথে হাটবে, সতর্ক করলেন পুর নিগমের মেয়র।.
এদিন তিনি বলেন, আগরতলা শহরে অনেক ব্যবসায়ী ফুটপাথ দখল করে ব্যবসা চালু রেখেছেন। দোকানের অংশ বাদ দিয়ে জিনিসপত্র ফুটপাথে এনে বিক্রি করছেন। সাথে তিনি যোগ করেন, হকার্স কর্নার প্রচন্ড ঝুকিপুর্ন অবস্থায় রয়েছে। দেখে মনে হচ্ছে ব্যবসায়ীরা নিজেদের সুরক্ষার বিষয়টি ভুলে গেছেন।
পুর নিগমের মেয়র ভীষণ অসন্তোষ প্রকাশ করে বলেন, হকার্স কর্নারে আগুন লাগলে দমকলের ইঞ্জিন ঢুকতে পারবে না। কেউ গুরুতর অসুস্থ হলে এম্বুলেন্স ঢোকার উপায় নেই। কারণ, সমস্ত ব্যবসায়ীরা ফুটপাথ দখল করে জিনিসের পসরা সাজিয়ে রেখেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই অব্যবস্থা পুর নিগম মেনে নেবে না। শহরবাসীকে ফুটপাথ দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা। কাল থেকেই টাস্ক ফোর্স অভিযানে নামবে।
তিনি বলেন, সর্বোচ্চ তিন দিনের নোটিশ দেওয়া হবে। এর মধ্যে ফুটপাথ দখলমুক্ত না হলে আইনী পথে হাটবে পুর নিগম। এবিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন তিনি। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

আগরতলায় ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান কাল থেকেই, প্রয়োজনে আইনী ব্যবস্থা : মেয়র
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

















