News Flash

  • Home
  • Uncategorized
  • কারবি আংলঙে উদ্ধার ১০ কোটি টাকার বেশি মূল্যের হেরোইন, গ্রেফতার এক
Image

কারবি আংলঙে উদ্ধার ১০ কোটি টাকার বেশি মূল্যের হেরোইন, গ্রেফতার এক

ডিফু (অসম), ১১ জানুয়ারি (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা কারবি আংলঙে উদ্ধার হয়েছে ১.৫ (দেড়) কিলোগ্রাম হেরোইন। উদ্ধারকৃত হেরোইনগুলির আন্তর্জাতিক বাজারমূল্য ১০ কোটি টাকার বেশি হবে বলে মনে করছে পুলিশ। ড্রাগস পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

জেলার অন্তর্গত লাহরিজান পুলিশ ফাঁড়ির ইনচার্জ এই খবর দিয়ে জানান, বোকাজানের এসডিপিও জন দাসের নেতৃত্বে আজ মঙ্গলবার ভোর প্রায় ছয়টা নাগাদ লাহরিজানে পুলিশের চেকিং পয়েন্টে রুটিন নাকা তালাশির সময় পণ্যবাহী একটি ট্রাক থেকে ১১০টি সাবান কেসে ভরতি বিপুল পরিমাণের হেরোইনগুলি বাজেয়াপ্ত করেছেন তাঁরা। তালাশি অভিযানে স্থানীয় রাজ্য পুলিশের সঙ্গে ছিলেন সিআরপিএফ-এর জওয়ানও।
ধৃত ট্রাক চালকের প্রদত্ত বয়ানের উদ্ধৃতি দিয়ে পুলিশ অফিসার জানান, ট্রাকটি মণিপুরের রাজধানী ইমফল থেকে আসছিল। মণিপুরে জনৈক ব্যক্তি হেরোইনগুলি গুয়হাটিতে কোনও অজ্ঞাত ব্যক্তিকে হস্তান্তরের দায়িত্ব দিয়েছিল তাকে। ঘটনার পরিপ্রেক্ষিতে ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫’ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় ট্রাক চালকের বিরুদ্ধ মামলা নথিভুক্ত করা হয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top