News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশি পর্যটকদের জন্য নয়া নির্দেশিকা, মঙ্গলবার কার্যকর হবে কঠোর বিধি
Image

বিদেশি পর্যটকদের জন্য নয়া নির্দেশিকা, মঙ্গলবার কার্যকর হবে কঠোর বিধি

কলকাতা, ১০ জানুয়ারি (হি. স.) : করোনার নয়া প্রজাতির দৌরাত্ম্যে আপাতত আতঙ্কে রয়েছে গোটা দেশ। তার মধ্যে ওমিক্রনকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে ইতোমধ্যেই বিদেশি পর্যটকদের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক।

সরকারি রিপোর্ট অনুসারে, নয়া নির্দেশিকাগুলি ১১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে। নিয়মমাফিক ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে আগত বা ট্রানজিট করা যাত্রীরা দেশে প্রবেশ করার পরই করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ থেকে আসা যে কোনও যাত্রী বা পর্যটকের করোনা পজিটিভ ধরা পড়লে তাঁকে কঠোরভাবে নিভৃতবাসে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দেশে নয়া রূপ ওমিক্রনের ঊর্দ্ধমুখী প্রভাবের কারণে এই কড়া পদক্ষেপ। ঝুঁকিপূর্ণ হিসেবে যে দেশগুলি তালিকাভুক্ত সেইসব দেশে থেকে আগত যাত্রীদের বিমান সংস্থাগুলিকে তাদের ভ্রমণ ইতিহাস জানাতে হবে। এছাড়া বিমানবন্দরেই পরীক্ষা করার পর বিধি অনুযায়ী দেশে প্রবেশ করতে পারবেন। মনে রাখতে হবে, পরীক্ষার ফলাফল না জানা পর্যন্ত আন্তর্জাতিক বিমানযাত্রীদের বিমানবন্দর থেকে বের হওয়ার অনুমতি দেওয়া যাবে না। ভারতে সমস্ত বিমানবন্দরগুলিতে আন্তর্জাতিক ভ্রমণকারীদের বিমানেই সব সুবিধা পোর্টালে জানাতে হবে। ভ্রমণের বিবরণ সম্পর্কে সব ইতিহাসই জানাতে হবে। ৭২ ঘণ্টার ব্যবধানে করোনা নেগেটিভ রিপোর্ট আপলোড করতে হবে সেখানে। এছাড়া করোনা পজিটিভ ধরা পড়লে সংশোধিত নির্দেশিকা অনুযায়ী কোয়ারেন্টাইনের মধ্যে দিয়ে সেই যাত্রীকে থাকতে হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ভ্রমণের জন্য ভারতের বিমানবন্দরে প্রবেশের আগে থেকেই পরীক্ষার জন্য বুকিং করতে হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top