News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি ছাড়লেন গোয়ার মাইকেল লোবো, মন্ত্রিত্ব ও বিধায়ক পদ থেকেও ইস্তফা
Image

বিজেপি ছাড়লেন গোয়ার মাইকেল লোবো, মন্ত্রিত্ব ও বিধায়ক পদ থেকেও ইস্তফা

পানাজি, ১০ জানুয়ারি (হি.স.): গোয়ায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিল করলেন মাইকেল লোবো। শুধু বিজেপিই ছাড়েননি, সোমবার গোয়ার মন্ত্রিসভা ও বিধায়ক পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। বিজেপির সঙ্গে সম্পর্ক শেষ করার পর মাইকেল লোবো জানিয়েছেন, “মনোহর পারিক্করের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম এমন কাউকে গোয়া বিজেপিতে দেখতে পাচ্ছি না, দলের যে সমস্ত কর্মীরা তাঁকে সমর্থন করেছিলেন তাঁদের উপেক্ষা করা হচ্ছে।”

মাইকেল লোবো আরও জানিয়েছেন, “গোয়ার মন্ত্রিত্ব ও বিধায়ক পদ থেকে আমি ইস্তফা দিয়েছি। আশা করছি কলংগুট আসনের জনগণ আমার সিদ্ধান্তকে সম্মান জানাবেন। আমি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছি। আমাকে যেভাবে দেখা হচ্ছিল তাতে আমি অসন্তুষ্ট এবং দলের অন্যান্য কর্মীরাও অসন্তুষ্ট।” মাইকেল লোবো এদিন গোয়া বিধানসভার স্পিকার ও মুখ্যমন্ত্রীর দফতরে ইস্তফাপত্র জমা দিয়েছেন। বিজেপি ছেড়ে এবার কী তাহলে কংগ্রেসে যোগ দেবেন লোবো, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “আমি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছি।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top