News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলা বাজারে দুঃসাহসিক চুরি, স্বর্ণের দোকানে লুঠ
Image

কদমতলা বাজারে দুঃসাহসিক চুরি, স্বর্ণের দোকানে লুঠ

কদমতলা, ১০ জানুয়ারি : কদমতলা বাজারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল একটি জুয়েলারির দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে অর্ধলক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে নিয়ে গেছে। দোকানের মালিকের নাম স্বপন কুমার দেব।


জানা গেছে, আজ সকালে স্থানীয় লোকজন জুয়েলারির দোকানের তালা ভাঙ্গা দেখে দোকানের মালিককে খবর দেয়। খবর পেয়ে মালিক স্বপন কুমার দেব দোকানে ছুটে আসেন। ভিতরে ঢুকে লক্ষ করেন বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা। খবর পাঠানো হয় কদমতলা থানার পুলিশকে। খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চোরকে আটক করার কোনো খবর নেই।


ঘটনাকে কেন্দ্র করে কদমতলা বাজারে ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাত্রিকালীন কদমতলা বাজারে পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বেও কদমতলা বাজারে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে চুরেরা এ ধরনের ঘটনা সংঘটিত করে চলেছে বলেও ব্যবসায়ীরা অভিযোগ করেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top