News Flash

  • Home
  • Uncategorized
  • সময়ের আগে কিভাবে কাজ শেষ করা যায় সে বিষয়ে আধিকারিকদের আরও বেশি যত্নবান হওয়া প্রয়োজন : মুখ্যমন্ত্রী
Image

সময়ের আগে কিভাবে কাজ শেষ করা যায় সে বিষয়ে আধিকারিকদের আরও বেশি যত্নবান হওয়া প্রয়োজন : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ জানুয়ারি : নির্ধারিত সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে নাগরিক অধিকার সুনিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে টিসিএস আধিকারিকদের। পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গিতে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কার্য সম্পাদনের পাশাপাশি নিজেদের উপর ন্যস্ত দায়িত্ব সম্পর্কে যথার্থ ওয়াকিবহাল থাকা আবশ্যক। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

এদিন সদ্য নিযুক্ত ও পদোন্নতি প্রাপ্ত ২০২১ সালের ব্যাচের টিসিএস অফিসারদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, মুখ্য সচিব থেকে শুরু করে পঞ্চায়েত সচিব পর্যন্ত বিনা প্রতিবন্ধকতায় কার্য সম্পাদনে সবার আন্তরিকতা আবশ্যক। নিজ নিজ দায়িত্ব প্রতিপালনের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অন্যান্য দপ্তরের উল্লেখযোগ্য পদক্ষেপ সম্পর্কে আধিকারিকদের সম্যক ধারণা থাকা প্রয়োজন। নিজেদের উপর ন্যস্ত দায়িত্ব প্রতিপালনে যত্নবান হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে গতানুগতিক কার্য সম্পাদনের পাশাপাশি প্রবাহমান ঘটনাবলী সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক। নথি নির্ভর কার্য সম্পাদনের মানসিকতা থেকে বেরিয়ে বাস্তবিক পর্যবেক্ষন এবং কাজের বাস্তবিকতার সম্পর্কে যথার্থ নজর রাখার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, নাগরিক অধিকার সুনিশ্চিতিকরণে ও সফল বাস্তবায়নে সময়ের কাজ সময়ে সম্পন্ন করার পাশাপাশি কি করে সময়ের আগে শেষ করা যায় সে বিষয়ে আধিকারিকদের আরও বেশি যত্নবান হওয়া প্রয়োজন। তিনি বলেন, লক্ষ্যমাত্রা স্থির করে কাজ করলে একদিকে যেমন সময় বাঁচানো সম্ভব অন্যদিকে দ্রুততার সঙ্গে পরিষেবা সম্প্রসারণে সহায়ক। সরকারের শীর্ষস্তর থেকে শুরু করে পঞ্চায়েত স্তর পর্যন্ত সমস্ত পরিষেবার সফল বাস্তবায়নে গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যসচিব কুমার অলক বলেন, এই পেশার মাধ্যমে নিজেদের মধ্যে থাকা প্রতিভাকে কাজে লাগানোর পাশাপাশি জনগণের জন্য কাজ করার সুযোগ রয়েছে, যা জীবিকার পাশাপাশি নিজেকে মেলে ধরার সহায়ক। অবসর সময়ে পুস্তক পাঠ সহ অন্যান্যভাবে নিজেদের আরও বেশি জ্ঞান সমৃদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীম সাহা, সভাপতি ডি কে চাকমা প্রমুখ।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top