আগরতলা, ৭ জানুয়ারি : শিক্ষায় বেসরকারিকরণ এবং চুক্তির ভিত্তিতে নিয়োগ বন্ধ করা সহ ১০ দফা দাবিতে শুক্রবার শিক্ষাভবনে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন ত্রিপুরা। ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রাজ্য সরকার শিক্ষাকে বেসরকারিকরণের যে উদ্যোগ গ্রহণ করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের সিদ্ধান্তের ফলে রাজ্যের গরিব ছেলে মেয়েরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। শিক্ষাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করে সকলের জন্য শিক্ষা ব্যবস্থা অক্ষুন্ন রাখার জন্য সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। পাশাপাশি চুক্তির ভিত্তিতে নিয়োগ বন্ধ করতে দাবি জানিয়েছে সংগঠনটি।
১০ দফা দাবিতে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন অল ইন্ডিয়া সেভ এডুকেশন ত্রিপুরার
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
















