News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার চোখ রাঙানি, ত্রিপুরায় ১৫ দিনের জন্য সমস্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত ঘোষণা বিজেপির, বাতিল নাড্ডার সফর
Image

করোনার চোখ রাঙানি, ত্রিপুরায় ১৫ দিনের জন্য সমস্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত ঘোষণা বিজেপির, বাতিল নাড্ডার সফর

আগরতলা, ৭ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় হটাত করোনার চোখ রাঙানির জেরে প্রদেশ বিজেপি আগামী ১৫ দিনের জন্য সমস্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত ঘোষণা দিয়েছে। সে মোতাবেক বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার প্রস্তাবিত আগামী ১০ জানুয়ারি দুই দিনের ত্রিপুরা সফরও আপাতত স্থগিত হয়েছে।


প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, দেশের সর্বত্র করোনার প্রভাব বৃদ্ধি পাচ্ছে। সাথে করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন নিয়েও আতঙ্ক বেড়েই চলেছে। যদিও ত্রিপুরা এখনো সুরক্ষিত এবং যেকোন বিপরীত পরিস্থিতির মোকাবিলায় তৈরী রয়েছে। কিন্তু বিষয়টি খাটো করে দেখার মতো নয় বলে মনে করে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটি।


তাঁর কথায়, উদ্ভুত পরিস্থিতির নিরিখে বিজেপি প্রদেশ নেতৃত্ব শুক্রবার সন্ধ্যায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন এবং সার্বিক বিষয় নিয়ে দীর্ঘ পর্যালোচনা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনাক্রমে অন্যান্য অনেক রাজ্যের মতো ত্রিপুরাতেও আগামী ১৫দিন পার্টির যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তিনি জানান, আগামী ১০ জানুয়ারী বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ত্রিপুরা সফরে আসার সূচী নির্ধারিত হয়েছিল। ১১ জানুয়ারী তিনি প্রদেশ কার্য্যকারিণী বৈঠকে উপস্থিত থাকবেন বলে স্থির হয়েছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপাতত সফরসূচী স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে প্রদেশ কার্যকারিণী বৈঠক সমেত যাবতীয় কার্যক্রমের প্রস্তুতিতে স্থগিতাদেশ জারি করা হয়েছে।


তাঁর বক্তব্য, ১৫ দিন বাদে সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা করা হবে এবং তার নিরিখে পরবর্তী সিদ্ধান্ত নেবে দল। তবে এই সময়কালে পার্টির কার্যকতাদের ধারাবাহিক সেবা কর্মসূচী চালু থাকবে এবং পার্টির কার্যকর্তারা যেকোন বিপরীত পরিস্থিতির মোকাবিলার জন্য সর্বক্ষন তৈরী থাকবেন বলে তিনি জানিয়েছেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top