News Flash

  • Home
  • Uncategorized
  • Kashmir: আবহাওয়ার উন্নতি কাশ্মীরে, তৃতীয় দিনও উড়ান পরিষেবা বিঘ্নিত
Image

Kashmir: আবহাওয়ার উন্নতি কাশ্মীরে, তৃতীয় দিনও উড়ান পরিষেবা বিঘ্নিত

শ্রীনগর, ৬ জানুয়ারি (হি.স.): বৃষ্টি কমেছে, অবশেষে আবহাওয়ার উন্নতি হয়েছে কাশ্মীর উপত্যকায়। তবে, বৃহস্পতিবার দ্বিতীয় দিনও অবরুদ্ধ রয়েছে শ্রীনগর-জম্মু হাইওয়ে-সহ জম্মু-কাশ্মীরের অনেক গুরুত্বপূর্ণ সড়ক। বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে এদিন বন্ধ রয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়ে। পাশাপাশি তুষার জমে থাকার কারণে ও আবহাওয়া খারাপ হওয়ার জন্য বন্ধ রয়েছে শ্রীনগর-সোনমার্গ-গুমরি সড়ক ও মুঘল রোড। গান্ডেরবাল ও লাদাখে প্রবল তুষারপাতের কারণে বন্ধ রয়েছে শ্রীনগর-লেহ হাইওয়ে।

এদিকে, বৃহস্পতিবারও শ্রীনগর বিমানবন্দর থেকে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা। স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন অসংখ্য যাত্রীরা। দৃশ্যমানতার অভাবের কারণেই এদিনও বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা। শ্রীনগর বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছেন, দৃশ্যমানতার অভাবের কারণে শ্রীনগর বিমানবন্দর থেকে সমস্ত বিমান সিড়িতে উড়েছে।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top