News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: আজ মেরঠে মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

Narendra Modi: আজ মেরঠে মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স) : আজ রবিবার দুপুরে উত্তরপ্রদেশের মেরঠে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক সরকারি বিবৃতি অনুসারে, বিশ্ববিদ্যালয়টি প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে মেরঠের সারদানা শহরের সালাওয়া এবং কাইলি গ্রামে স্থাপিত হবে।

দেশে ক্রীড়ার বিকাশ এবং সমস্ত বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী সচেষ্ট। কার্যালয় সূত্রে জানা গিয়েছে, মেরঠে মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা এই স্বপ্ন পূরণের দিকে একটি বড় পদক্ষেপ হবে।
ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে সিনথেটিক হকি মাঠ, ফুটবল মাঠ, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি মাঠ, লন টেনিস কোর্ট, জিমনেসিয়াম হল, সিনথেটিক রানিং স্টেডিয়াম, সুইমিং পুল, মাল্টিপারপাস সহ আধুনিক ও অত্যাধুনিক ক্রীড়া পরিকাঠামো দিয়ে সজ্জিত হবে।

এটি শুটিং, স্কোয়াশ, জিমন্যাস্টিকস, ভারোত্তোলন, তীরন্দাজ-এর জন্য সুবিধাগুলিও থাকবে, যার মধ্যে ৫৪০ জন মহিলা এবং ৫৪০ জন পুরুষ খেলোয়াড় সহ ১০৮০ জন ক্রীড়াবিদকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষমতা রয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top