News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিষ্ঠা দিবস উদযাপন ঘিরে ত্রিপুরায় তৃণমূল-বিজেপির বাকবিতন্ডা, উত্তেজনা
Image

প্রতিষ্ঠা দিবস উদযাপন ঘিরে ত্রিপুরায় তৃণমূল-বিজেপির বাকবিতন্ডা, উত্তেজনা

আগরতলা, ১ জানুয়ারী (হি. স.) : তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপনকে ঘিরে উদয়পুরে সাময়িক উত্তেজনা দেখা দিয়েছিল। অভিযোগ, শাসক দল সমর্থকরা তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালনে বাধা দিতে এসেছিলেন। তাতে, দুই দলের কর্মীদের মধ্যে তীব্র বাকবিতন্ডা হয়। তবে, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।


এ-বিষয়ে কাকরাবন থানার পুলিশ জানিয়েছে, ইছাছড়া এলাকায় আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপনের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে শাসক দলের কর্মীরা পৌছে বাধা দেওয়ার চেষ্টা করেন। তাতে, উভয় দলের কর্মীরা বাকবিতন্ডায় জড়িয়ে পরেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়ক হয়েছে।


ওই ঘটনাকে ঘিরে ইছাছড়া এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছিল। তৃণমূলের অভিযোগ, স্বৈরাচারী শাসনের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে প্রতিনিয়ত। বিজেপির দাবি, তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে আজকে ইছাছড়া এলাকায় উত্তেজনা দেখা দিয়েছিল। অযথা বিজেপিকে দায়ী করা হচ্ছে।

অবশ্য রাজ্য তৃণমূল স্টিয়ারিং কমিটির সদস্যা অনিতা দাসের বক্তব্যে বিজেপি আজকের ঘটনার সাথে হয়তো জড়িত নয়, এমনটাই মনে হচ্ছে। তাঁর কথায়, বাইরে থেকে শাসক দল সমর্থিত কর্মীরা এসে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন বানচাল করতে চেয়েছিলেন। তবে, তাঁরা কেউই সত্যিকারের বিজেপি কর্মী নন। বছর খানেক আগে সিপিএম ছেড়ে তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁরাই হামলা-হুজ্জুতির জন্য দায়ী, বলেন তৃণমূল নেত্রী।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top