News Flash

  • Home
  • Uncategorized
  • বিমান বাহিনীর শক্তি বাড়াতে ৩.১ বিলিয়ন ডলারের হেলিকপ্টার-বিমান কিনছে ইসরায়েল
Image

বিমান বাহিনীর শক্তি বাড়াতে ৩.১ বিলিয়ন ডলারের হেলিকপ্টার-বিমান কিনছে ইসরায়েল

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): সেনাবাহিনীর শক্তি বাড়াচ্ছে ইসরায়েল । নিজেদের বিমান বাহিনীর শক্তি বাড়াতে ৩.১ বিলিয়ন ডলার ব্যয় করে আমেরিকার কাছ থেকে ১২টি লকহিড মার্টিন কর্প সিএইচ-৫৩কে হ্যালিকপ্টার ও দুটি বোয়িং সিও কেসি-৪০ রিফুয়েলিং বিমান কেনার চুক্তি করেছে ইসরাইল। এমনই তথ্য দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ।

গত বৃহস্পতিবার এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুই পক্ষ চাইলে আরও ছয়টি হ্যালিক্প্টার কেনার জন্য চুক্তি করতে পারবে।হ্যালিকপ্টারের প্রথম বহরটি ইসরায়েলে যাবে ২০২৬ সালে। ইসরায়েলের বিমান বাহিনীর চিফ অব ম্যাটারিয়াল ব্রিগেডিয়ার জেনারেল সিমন তেনসিপার জানিয়েছেন, রিফুয়েলিং বিমান দুটিও ২০২৫ সালের আগে তাদের হাতে আসবে না। তবে তারা আগে আগে বিমান দুটি পাওয়ার চেষ্টা করবেন। ইসরায়েলের সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, রিফুয়েলিং বিমানগুলো ইরানের নিউক্লিয়ার স্থাপনায় আঘাত হানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এদিকে বিগ্রেডিয়ার সিমন তেনসিপার জানিয়েছেন, বর্তমানে তাদের যে কয়টি রিফুয়েলিং বিমান আছে, ইরানে আঘাত হানতে এগুলোই যথেষ্ট।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top