News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামে গুলিবিদ্ধ ত্রিপুরার দুই নাগরিক, ধোয়াসা
Image

মিজোরামে গুলিবিদ্ধ ত্রিপুরার দুই নাগরিক, ধোয়াসা

আগরতলা, ৩১ ডিসেম্বর (হি. স.) : মিজোরামে গিয়ে ত্রিপুরার দুই নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। একজন বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে এবং অপরজন আইজল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তাঁদের উভয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গুলিবিদ্ধ ব্যক্তি দাবি করেছেন, পেশায় তাঁরা শ্রমিক। মিজোরামে পুলিশ আধিকারিকের বাড়িতে কাজ করতে গিয়ে তাঁরা গুলিবিদ্ধ হয়েছেন। তবে, ত্রিপুরা পুলিশ অন্য কথাই বলছে। ত্রিপুরা থেকে মিজোরামে মদ বিক্রি করে ফেরার পথে তাঁরা ড্রাগস নিয়ে আসছিলেন। তাতে, মিজোরাম পুলিশের তাঁদের ধ্বস্তাধ্বস্তি হয়েছে। তখনই তাঁরা গুলিবিদ্ধ হয়েছেন। একজনের পায়ে এবং অপরজনের পেটে গুলি লেগেছে।

ভাংমুন থানাধীন লুঙ্গথির এলাকার বাসিন্দা রমৈই রিয়াঙ (৩৯) এবং তাঁর ছেলে রতেন্দ্র রিয়াঙ (১৮) কাজের সন্ধানে মিজোরামে গিয়েছিলেন। মিজোরাম পুলিশের জনৈক আধিকারিকের বাড়িতে তাঁরা কাজ করতে গিয়েছিলেন। রমৈই রিয়াঙ জানিয়েছেন, ওই আধিকারিক তাঁর ছেলেকে মদ আনতে বলেছিলেন এবং তখনই তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। তাতে রমৈই রিয়াঙ-র পায়ে এবং রতেন্দ্র রিয়াঙ-র পেটে গুলি লেগেছে।

গুলিবিদ্ধ হওয়ার পর রমৈই রিয়াঙ সেখান পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তিনি খেদাছড়া হাসপাতালে ভর্তি হন। কিন্ত অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে, রতেন্দ্র রিয়াঙ বর্তমানে আইজলে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

পুলিশ সুত্রে দাবি, রমৈই রিয়াঙ ও রতেন্দ্র রিয়াঙ মিজোরামে মদ বিক্রি করতে গিয়েছিলেন। ত্রিপুরায় ফেরার পথে তারা ড্রাগস নিয়ে আসছিলেন। মিজোরাম পুলিশ তাঁদের আটক করতে গেলে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। তখন তাঁদের থামাতে মিজোরাম পুলিশ গুলি ছুড়েছে। তাতে দুজনই গুলিবিদ্ধ হন। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top