News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে গাড়ি, আহত কালনার বিধায়ক-সহ ৩ জন
Image

কলকাতায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে গাড়ি, আহত কালনার বিধায়ক-সহ ৩ জন

হুগলি, ৩০ ডিসেম্বর (হি.স.): কলকাতায় যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় আহত হলেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। বিধায়ক ও গাড়ির চালক-সহ তিনজন আহত হয়েছেন। একটি ডাম্পারের পিছনে বিধায়কের গাড়ি ধাক্কা লেগে গুরুতর আহত হন দেবপ্রসাদ ও দু’জন। তাঁদের উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বিধায়কের সিটি স্ক্যান করানো হয়েছে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সকালে গাড়িতে চেপে কলকাতায় যাচ্ছিলেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। পথে হুগলি জেলার কোরলার মোড়ের কাছে হঠাৎই একটি ডাম্পার তাঁর গাড়ির সামনে এসে যায়। বিধায়কের গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে সেটির। আহত হন বিধায়ক। তাঁর মাথায় আঘাত লাগে। এরপর চালক গাড়িটি ঘুরিয়ে বিধায়ককে নিয়ে কালনায় ফিরে যান। আপাতত তাঁর চিকিৎসা চলছে। বিধায়কের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top