News Flash

  • Home
  • Uncategorized
  • ৩ জানুয়ারি ওডিশায় খুলছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস, মাত্র ৩ ঘন্টার জন্য
Image

৩ জানুয়ারি ওডিশায় খুলছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস, মাত্র ৩ ঘন্টার জন্য

ভুবনেশ্বর, ২৯ ডিসেম্বর (হি.স.): নতুন বছরের শুরুতেই ওডিশার ক্ষুদে পড়ুয়াদের জন্য সুখবর। আগামী ৩ জানুয়ারি ওডিশায় চালু হতে চলছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস। তবে, মাত্র ৩ ঘন্টার জন্য, সকাল ৯টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে ক্লাস। বুধবার ওডিশার স্কুল ও গণশিক্ষামন্ত্রী সমীর রঞ্জন দাশ জানিয়েছেন, আগামী ৩ জানুয়ারি থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে ওডিশা সরকার। সকাল ৯টা থেকে দুপুর বারোটা অবধি মোট ২৭,০০০ স্কুল আবার খোলা হবে। ১৫ বছরের বেশি বয়সী পড়ুয়াদের সরকারি নির্দেশিকা অনুযায়ী টিকা দেওয়া হবে।

ওমিক্রনের প্রকোপের মধ্যে ক্ষুদে পড়ুয়াদের জন্য স্কুল খোলার সিদ্ধান্তে মোটেও খুশি নন অভিভাবকরা। বহু অভিভাবক সরকারকে পুনরায় ভাবনাচিন্তা করার জন্য অনুরোধ জানিয়েছেন। স্কুল ও গণশিক্ষামন্ত্রী সমীর রঞ্জন দাশ জানিয়েছেন, “কেন্দ্র যেহেতু ১৫ বছরের বেশি বয়সী শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই রাজ্য সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে। যেহেতু শিক্ষার্থীরা দীর্ঘদিন বিদ্যালয়ের বাইরে রয়েছে, তাই ক্লাসে উপস্থিত হওয়ার আগ্রহ তাঁদের মধ্যে তুঙ্গে।” প্রসঙ্গত, ওডিশায় নতুন করে আরও একজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। ফলে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top