News Flash

  • Home
  • Uncategorized
  • Abhishek Bandopadhyay: তিন-দিনের গোয়া সফরে অভিষেক, রুদ্রেশ্বর মন্দিরে পূজার্চনা
Image

Abhishek Bandopadhyay: তিন-দিনের গোয়া সফরে অভিষেক, রুদ্রেশ্বর মন্দিরে পূজার্চনা

পানাজি, ২৯ ডিসেম্বর (হি.স.): তিন দিনের সফরে এই মুহূর্তে গোয়ায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই তিনি গোয়ায় পৌঁছে গিয়েছেন। বুধবার বেশ কয়েকটি কর্মসূচি এবং বৈঠকের কথা রয়েছে অভিষেকের। তার আগে এদিন বেলা ১১টা নাগাদ তিনি যান সাঙ্কেলিমের রুদ্রেশ্বর মন্দিরে। সেখানে পূজার্চনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রুদ্রেশ্বর মন্দিরে পূজার্চনা করার পর অভিষেক জানিয়েছেন, গোয়ার জনগণের ভালোর জন্য সমৃদ্ধির জন্য তিনি প্রার্থনা করেছেন।

আগামী বছরই গোয়ায় বিধানসভা নির্বাচন। গোয়া বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আসন্ন নির্বাচন নিয়েই অভিষেকের এই সফর বলে মনে করা হচ্ছে। এদিন মন্দির এবং মঠ পরিদর্শনের পাশাপাশি কয়েকটি দলীয় বৈঠকও করেন অভিষেক। পরে বেশ কয়েকটি কর্মসূচি এবং বৈঠকের কথা রয়েছে।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top