News Flash

  • Home
  • Uncategorized
  • অসাবধানতায় অগ্নিদগ্ধ মহিলা
Image

অসাবধানতায় অগ্নিদগ্ধ মহিলা

আগরতলা, ২২ ডিসেম্বর : উদয়পুরের দুর্গাবাড়ি এলাকায় অগ্নিদগ্ধ হয়েছেন এক মহিলা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দমকল বাহিনী উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করিয়েছেন। অগ্নিদগ্ধ মহিলার নাম সুস্মিতা দাস। তার দেহের ৮০ শতাংশ আগুনে ঝলসে গেছে।
ঘটনার বিবরণে জানা গেছে গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ সুস্মিতা দাস নামে ওই মহিলা আগুন ধরিয়ে ছিলেন। অসাবধানতাবশত আগুন তার কাপড়ে ধরে যায়। মুহূর্তে আগুন সারা শরীরে ছড়িয়ে পড়ে‌। পরিধেয় কাপড় খোলার কোনো সুযোগ পাননি ওই মহিলা। অগ্নিদগ্ধ মহিলার আর্তচিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। অবস্থা সংকটজনক দেখে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে অগ্নিদগ্ধ মহিলাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top