আগরতলা, ২২ ডিসেম্বর : উদয়পুরের দুর্গাবাড়ি এলাকায় অগ্নিদগ্ধ হয়েছেন এক মহিলা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দমকল বাহিনী উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করিয়েছেন। অগ্নিদগ্ধ মহিলার নাম সুস্মিতা দাস। তার দেহের ৮০ শতাংশ আগুনে ঝলসে গেছে।
ঘটনার বিবরণে জানা গেছে গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ সুস্মিতা দাস নামে ওই মহিলা আগুন ধরিয়ে ছিলেন। অসাবধানতাবশত আগুন তার কাপড়ে ধরে যায়। মুহূর্তে আগুন সারা শরীরে ছড়িয়ে পড়ে। পরিধেয় কাপড় খোলার কোনো সুযোগ পাননি ওই মহিলা। অগ্নিদগ্ধ মহিলার আর্তচিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। অবস্থা সংকটজনক দেখে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে অগ্নিদগ্ধ মহিলাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

অসাবধানতায় অগ্নিদগ্ধ মহিলা
Releated Posts
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















