News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ লক্ষাধিক টাকার রাবার সিট চুরি
Image

১৫ লক্ষাধিক টাকার রাবার সিট চুরি

আগরতলা, ১১ ডিসেম্বর : মোহনপুর মণিপুরী চৌমুহনীতে একটি রাবার গোডাউনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গোডাউনের শাটার কেটে ১৫ লক্ষাধিক টাকার রাবার শিট চুরি করে নিয়ে গেছে চোরেরা।


প্রসঙ্গত, এক রাবার ব্যাবসায়ীকে সর্বসান্ত করে গেল চোরেরা। ঘটনা মোহনপুর মণিপুরী চৌমুহনীতে ঘটেছে। মণিপুরী চৌমুহনীর ব্যাবসায়ী হারাধন দেবনাথের রাবার গোডাউনে দুটি শার্টার ভেঙ্গে চোরেরা চুরিকান্ড সংঘটিত করেছে। ব্যবসায়ী হারাধন দেবনাথ জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি গোডাউনে তালা দিয়ে বাড়ি চলে যান। শনিবার সকালে এসে দেখতে পান তাঁর গোডাউনে শাটার ভাঙ্গা। ঘরের ভিতরে ঢুকে দেখেন সব কিছু চুরি হয়ে গেছে। প্রায় পনেরো টন রাবার সিট নিয়ে গেছে চোরেরা, দাবি হারাধন বাবুর। যার বাজার মূল্য বাইশ লক্ষাধিক টাকা। বিষয়টি সিধাই থানাতে জানানো হলে পুলিশ ঘটনাস্থল এসে দেখে গেছে।


মোহনপুরের বিভিন্ন স্থানে এরকম ভাবে চুরির ঘটনা নতুন নয়। পুলিশের খামখেয়ালিপনাতেই এগুলো ঘটছে বলে দাবি স্থানীয় লোকজনদের।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top