News Flash

  • Home
  • Uncategorized
  • বান্দিপোরায় দুই পুলিশ কর্মীকে হত্যায় জড়িত লস্কর জঙ্গি সংগঠন : আইজিপি কাশ্মীর
Image

বান্দিপোরায় দুই পুলিশ কর্মীকে হত্যায় জড়িত লস্কর জঙ্গি সংগঠন : আইজিপি কাশ্মীর

শ্রীনগর, ১১ ডিসেম্বর (হি.স.): উত্তর কাশ্মীরের বান্দিপোরায় দুই পুলিশ কর্মীকে হত্যার ঘটনায় জড়িত লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠন। শনিবার এমনটাই জানালেন কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার। আইজিপি জানিয়েছেন, লস্কর জঙ্গিরাই শুক্রবার হামলা চালিয়েছিল। শুক্রবার বান্দিপোরার গুলশন চক এলাকায় জঙ্গি হামলায় শহিদ হন পুলিশ কর্মী মহম্মদ সুলতান ও কনস্টেবল ফায়াজ আহমেদ।

শনিবার কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, দুই সন্ত্রাসী মদতদাতা সাহায্যে লস্কর জঙ্গিরা হামলা চালিয়েছিল। এ বিষয়ে বিশদে কিছু জানান আইজিপি। তিনি শুধু জানিয়েছেন, তদন্ত চলছে। এদিকে, বান্দিপোরায় জঙ্গি হামলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শনিবার বৈঠক করেছেন সেনাবাহিনীর কিলো ফোর্সের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল সঞ্জীব সিং সালারিয়া।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top