News Flash

  • Home
  • Uncategorized
  • অসম : ফলাফল ঘোষণা বিশেষ উচ্চমাধ্যমিক পরীক্ষার
Image

অসম : ফলাফল ঘোষণা বিশেষ উচ্চমাধ্যমিক পরীক্ষার

গুয়াহাটি, ১১ ডিসেম্বর (হি.স.) : ঘোষণা করা হয়েছে অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ (এএইচএসইসি) পরিচালিত বিশেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজ শনিবার (১১ ডিসেম্বর) ঘোষিত ফলাফল অনুযায়ী বঙাইগাঁও, যোরহাট, দক্ষিণ শালমারা এবং ওদালগুড়ি জেলায় ১০০ শতাংশ পরীক্ষাৰ্থী পাশ করেছে। তবে সৰ্বনিম্ন ফলাফল কামরূপ মহানগর জেলায় হয়েছে।

এদিন সকালে এএইচএসইসি-র www.ahsec.assam.gov.in ওয়েবসাইটে বিশেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আপলোড করেছেন কর্তৃপক্ষ। এতে দেখা গেছে, মোট ১,৪১৪ জন পরীক্ষায় বসেছিল। রাজ্যের চারটি জেলায় ১০০ শতাংশ পরীক্ষাৰ্থী পাশ করলেও কামরূপ মহানগরের হার সৰ্বনিম্ন, শতাংশের হার মাত্ৰ ৭.৬৯। কামরূপ মহানগরের ১৩ জন পরীক্ষাৰ্থী বিশেষ এই পরীক্ষায় বসেছিল। এর মধ্যে মাত্ৰ একজনই পাশ করতে সক্ষম হয়েছে। এছাড়া বিশেষ এই পরীক্ষায় কামরূপ গ্ৰামীণ জেলার সৰ্বাধিক ১২৭ জন পরীক্ষায় বসেছিল। এর মধ্যে পাশ করেছে ১০১ জন।


প্রসঙ্গত, কোভিডের আবহে গত ৩১ জুলাই বিকল্প অভ্যন্তরীণ মূল্যাঙ্কন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেছিল শিক্ষা পরিষদ। কিন্তু প্রকাশিত ফলাফলে বহু পরীক্ষার্থী অসন্তুষ্ট হয়েছিল। তাই অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের জন্য বিকল্প হিসেবে অফলাইনে বিশেষ চূড়ান্ত পরীক্ষার আয়োজন করেছিলেন এএইচএসইসি কর্তৃপক্ষ। সে অনুযায়ী অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ কোভিড বিধি অনুসরণ করে গত ১ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত অফলাইনে বিশেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছিল। বিকল্প মূল্যাঙ্কন পদ্ধতিতে বিজ্ঞান শাখায় ৯৯.০৬ শতাংশ, কলা শাখায় ৯৮.৯৩ শতাংশ এবং বাণিজ্য শাখায় ৯৯.৫৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীৰ্ণ হয়েছিল।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top