News Flash

  • Home
  • Uncategorized
  • এনএলএফটি-র ৩ ও কেওয়াইকেএল জঙ্গী গোষ্ঠির এক সদস্যের ত্রিপুরায় আত্মসমর্পণ
Image

এনএলএফটি-র ৩ ও কেওয়াইকেএল জঙ্গী গোষ্ঠির এক সদস্যের ত্রিপুরায় আত্মসমর্পণ

আগরতলা, ৮ ডিসেম্বর (হি. স.) : নিষিদ্ধ ঘোষিত বৈরী সংগঠন এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠির তিন সক্রিয় সদস্য এবং মণিপুরের কেওয়াইকেএল জঙ্গী গোষ্ঠির একজন সক্রিয় সদস্য আজ ত্রিপুরায় বিএসএফের কাছে অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে এক এনএলএফটি সদস্য ত্রিপুরায় সীমান্তে টহলরত আরসি বিওপির বিএসএফ জওয়ানের খুনের সাথে জড়িত রয়েছেন। গত ৩ অগাস্ট ওই জঙ্গী ও তার সহযোগী বিএসএফ জওয়ানদের খুন করে অস্ত্র নিয়ে পালিয়েছিলেন। আজ আত্মসমর্পণের পর বিএসএফ ওই এনএলএফটি বৈরীকে পুলিশের হাতে তুলে দিয়েছে।


বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আজ এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠির তিন সক্রিয় সদস্য এবং মণিপুরের কেওয়াইকেএল জঙ্গী সংগঠনের এক সদস্য উত্তর ত্রিপুরা জেলায় পানিসাগর স্থিত বিএসএফ সেক্টর হেড কোয়ার্টারে আত্মসমর্পণ করেছেন। ওই আধিকারিকের কথায় এনএলএফটি জঙ্গী সুকু চন্দ্র দেব্বর্মা, দেবা মোহন ত্রিপুরা ও পাঁখিচান এবং মণিপুরের কেওয়াইকেএল জঙ্গী সংগঠনের সদস্য বিদ্যানন্দ আজ আত্মসমর্পণ করেছেন।


তিনি আরও জানান, আত্মসমর্পনকারী জঙ্গীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সুকু চন্দ্র দেব্বর্মা এবং সরুজ দেব্বর্মা গত ৩ অগাস্ট ৬৪ নং ব্যাটেলিয়ানের আরসি নাথ বিওপির জওয়ান এসআই ভুরু সিং এবং কনস্টেবল রাজ কুমারকে সীমান্তে টহল দেওয়ার সময় খুন করে অস্ত্র হাতিয়ে পালিয়েছিল। তাই, আজ আত্মসমর্পণের পর সুকু চন্দ্র দেব্বর্মাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top